ফাইল ছবি
বাণিজ্য

রিহ্যাব নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর দেশের আবাসন খাত ব্যবসায়ীদের একমাত্র সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) নির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: ফের বাড়লো বিদ্যুতের দাম

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিটিউশনে (কেআইবি) রিহ্যাবের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

এ নির্বাচনে ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন ৮৬ জন। চট্টগ্রামের ৩টি পরিচালক পদের প্রার্থী ৭ জন। অপরদিকে সদস্যদের মধ্য থেকে মোট ভোটার রয়েছেন ৪৭৬ জন।

নির্বাচনের ৪ টি প্যানেলের মধ্যে রয়েছে- রিহ্যাব সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন ‘আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ’, সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ‘ডেভেলপারস ফোরাম’, রিহ্যাবের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে ‘নবজাগরণ প্যানেল’ এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব ‘জয়ের ধারা প্যানেল’।

আরও পড়ুন: সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

আদালতের ঘোষণার পর বাণিজ্য সংগঠনটির নির্বাচন নিয়ে প্রাণ ফিরে পায় ভোটারদের মধ্যে। গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে একবার তারিখ পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আজ অনুষ্ঠিত হচ্ছে ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ। ইতিমধ্যে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো শেষ করেছেন প্রার্থীরা।

আরও পড়ুন: পুকুরে মিলল ৬০০ গ্রামের ইলিশ

শুরু থেকেই ভোটের ভেন্যু নিয়ে প্রার্থী ও ভোটারদের মাঝে নানান কৌতূহল ছিল। কারণ বিজিএমইএ ও রিহ্যাবের নির্বাচন সাধারণত ৫ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে থাকে। এ নির্বাচনও রাজধানীর যেকোনো একটি ৫ তারকা হোটেলে করার অনুরোধ করে প্রায় সব প্যানেল।

তবে ইসি খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটকে বেছে নিয়েছে। অবশ্য এখানে ভোটের দিন চাপ প্রয়োগ হতে পারে- এমন শঙ্কার কথা জানিয়েছিলেন একাধিক প্রার্থী। রিহ্যাব নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন ভোটার ও প্রার্থীদের সুষ্ঠু ভোটের বিষয়ে আশ্বস্ত করছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা