সংগৃহীত
বাণিজ্য

ইসলামী ব্যাংক ও আইসিএমএবির মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ছাড়কৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে আইবিএমএবি-এর সকল ফেলো মেম্বার ও তাদের পরিবারবর্গ এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থীগণ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে বিশেষ ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইবিএফ-এর ইসি চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম এবং আইসিএমএবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। এসময় আইবিএফ ও আইসিএমএবি-এর উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রাজধানীতে ৩ বাইক আরোহী নিহত

এছাড়া আইসিএমএবি কর্তৃক আয়োজিত ‘Use Heart, Know Heart’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমদ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। আইবিএফ-এর উদ্যোগে আইসিএমবিএ ভবন প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা