ছবি: সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজের ঝাঁজে দিশাহারা মানুষ

গাইবান্ধা প্রতিনিধি: পেঁয়াজের ঝাঁজে দিশাহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। ভারত পেঁয়াজ রপ্তনী করবে না সংবাদে ব্যবসায়ীগণ পেঁয়াজের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করে বাজারে বিক্রি করছে।

আরও পড়ুন: ময়লার স্তুপে ফুলের বাগান করল বিডি ক্লিন

শনিবার (৯ ডিসেম্বর) সকালে গাইবান্ধা পুরাতন বাজারে প্রতি কেজি দেশী পেঁয়াজ ২০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১৯০ টাকায় বিক্রি করা হয়। একই দিন দুপুরে দেশী পেঁয়াজ ২২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ২১০ টাকায় বিক্রি করা হয়।

ঘন্টায় ঘন্টায় পেঁয়াজের মূল্য বৃদ্ধি করায় চরম বিপাকে পড়েছে মানুষ। লাগামহীন পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে নাম প্রকাশে অইচ্ছুক এক ব্যাটারি চালিত ইজিবাইক চালক বলেন, ব্যবসায়ীদের এমন মনোভাবে মনে হয় যেন এটি মগের মুল্লক।

আরও পড়ুন: নান্দনিক আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল

বেশি দামে পেঁয়াজ না কিনলেও প্রায় আড়াই গুণ বেশি দামে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করছে তারা। দেখার কেউ নেই। মাঝে মধ্যে প্রশাসন অভিযান পরিচালনা করলেও তা কোনো কাজে আসছে না।

কোনো নিয়ম-নীতি তোয়াক্কা না করে ব্যবসায়ীগণ পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে বিক্রি করার সাহস পায় কোথায় বা তাদের খুঁটির জোড় কোথায়- এমন প্রশ্ন সাধারণ মানুষের।

গাইবান্ধা পুরাতন বাজারে দিনমজুর আব্দুল কাদের হতাশাযুক্ত কন্ঠে বলেন, অনেক কষ্টে দিনে ৩০০/৪০০ আয় করা হয়। ৪ সদস্যের পরিবার, খুব হিসেব করে চলতে হয়। ২/৩ মাসেও মাছ-মাংস কিনতে করতে পারি না। শাক-সবজি ও আলু ভর্তা দিয়ে সন্তানদের ভাত খাওয়ানো হয়।

আরও পড়ুন: রোববার মানববন্ধন করবে বিএনপি

চাল, সবজি কেনার পর পেঁয়াজের দোকানে এসে দাম অনেক বেশি হওয়ায় টাকার অভাবে আর পেঁয়াজ কিনতে পারি। সবজি বা আলু ভর্তা পেঁয়াজ ছাড়া খেতে হবে।

মানুষকে দোষ দিয়ে কি হবে? এটা ভাগ্যের দোষ। তবে যারা জিম্মি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাদের হেদায়েত করুক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা