ছবি-সংগৃহীত
বাণিজ্য

দেশে রিজার্ভের পরিমাণ ২৫.১৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে দেশে বৈদেশিক মোট রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।

আরও পড়ুন: খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, চাহিদা ও যোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

মেজবাউল হক আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে যে যে পদক্ষেপ নেয়া হয়েছে, সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে। আর্থিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরছে।

আরও পড়ুন: শাখা পর্যায়ে রেমিট্যান্স লাউঞ্জ চালু

এসময় দেশের রিজার্ভে তিন মাসের আমদানি ব্যয় মেটানো নিয়েও শঙ্কা নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেজবাউল হক জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: পুরস্কার পেলেন লুনা শামসুদ্দোহা

তারও আগে জুলাই-আগস্ট মাসের আমদানি বিল বাবদ আকুকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। তখন দেশের বৈদেশিক মুদ্রার প্রকৃত রিজার্ভ দাঁড়িয়েছিল ২১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা