ফাইল ছবি
বাণিজ্য
টিসিবি পণ্য 

ঢাকার যে ৩০টি স্থানে পাওয়া যাচ্ছে 

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে রাজধানীর স্বল্প আয়ের মানুষকে ভর্তুকি মূল্যে আলু, পেঁয়াজ, ডাল ও সয়াবিন তেল বিক্রির কার্যক্রম শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর ৩০টি স্থানে ট্রাকে এই পণ্য বিক্রি চলছে। তবে এর আওতায় ফ্যামিলি কার্ডধারীরা অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন: ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড চালু করল ইসলামী ব্যাংক

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির প্রধান কার্যালয়ের সামনে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন ৩০০ মানুষ পণ্য পাবেন। সে হিসাবে ঢাকায় প্রতিদিন ৯ হাজার ক্রেতা ভর্তুকি মূল্যে চারটি নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

আজ যেসব স্থানে টিসিবির ট্রাক থাকবে– খিলগাঁও রেলগেট, মুগদা মেডিকেল কলেজসংলগ্ন এলাকা, মালিবাগ রেলগেট, শনির আখড়া বাসস্ট্যান্ড, আজমপুর কাঁচাবাজার (উত্তরা), মতিঝিল বক চত্বর, ফকিরাপুল বাজার, আবদুল্লাহপুর মোড়, বাংলাদেশ মেডিকেল কলেজ (ধানমন্ডি), আজিমপুর ছাপড়া মসজিদ, ভিক্টোরিয়া পার্ক এলাকা, সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে, সূত্রাপুর থানার পাশে, কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে, মহাখালী কাঁচাবাজার, কচুক্ষেত বাজার (ক্যান্টনমেন্ট), গাবতলী বাসস্ট্যান্ড, কুড়িল বিশ্বরোড, মিরপুর–১ নম্বর শাহ আলী মাজার, মিরপুর–১০ নম্বর গোল চত্বর, মিরপুর ইসিবি চত্বর, কলেজগেট (হৃদ্‌রোগ হাসপাতাল), মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ধানমন্ডি জিগাতলা, ফার্মগেট আনন্দ সিনেমা হল, রামপুরা বাজার, শাহজাদপুর বাজার, মিরপুর কালশীর মোড়, বেগুনবাড়ি (দীপিকার মোড়) ও শাহিনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ–সংলগ্ন এলাকা।

আরও পড়ুন: মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

উল্লেখ্য, প্রতিদিন একই স্থানে টিসিবির ট্রাক নাও থাকতে পারে। প্রয়োজন অনুসারে ট্রাকে পণ্য বিক্রয়ের স্থান পরিবর্তন করা হতে পারে।

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভোক্তারা ২ কেজি করে মসুর ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল নিতে পারবেন। এক্ষেত্রে আলু প্রতি কেজি দাম পড়বে ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা। তবে এই মুহূর্তে চিনি দেওয়া যাচ্ছে না। চিনি পাওয়া গেলে দেওয়া হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা