ছবি-সংগৃহীত
বাণিজ্য

স্থল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে দু‘দেশের সরকারি ছুটি থাকায় মঙ্গলবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন : তেলের দাম লিটারে কমলো ৫ টাকা

সোমবার (১৪ আগস্ট) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালকআব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ওভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। কাস্টমস হাউজ ও বন্দরে কোন কার্যক্রম চলবে না। আগামী বুধবার (১৬ আগস্ট) থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমস ও বন্দর সচল থাকবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারনসম্পাদক সাজেদুর রহমান বলেন, উভয় দেশে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে আবারো যথা নিয়মেচলবে আমদানি-রফতানি কার্যক্রম।

আরও পড়ুন : দাম না কমালে আমদানি করা হবে

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

প্রসঙ্গত, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহবেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোলবন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা