ছবি : সংগৃহিত
বাণিজ্য

ক্রেতা শূন্য লক্ষ্মীপুর পৌর গরুর হাট

সোলাইমান ইসলাম নিশান: ক্ষুদ্র খামারি মোকলেস ব্যাপারি দীর্ঘদিন ধরে দেশি জাতের গরু পালন করেছেন। তিনি ভেবেছিলেন এবার কোরবানির হাটে গরু বিক্রি করে লাভের মুখ দেখবেন। কিন্তু বাজারে দাম যা উঠছে, তা শুনে হতাশ তিনি।

আরও পড়ুন: ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম

প্রতিটি গরুর দাম এক লাখ টাকার ওপরে উঠবে ভেবেছিলেন কিন্তু লক্ষ্মীপুর পৌর গরুর বাজারে প্রতিটা গরুর দাম উঠেছে খুবই কম এদিকে ক্রেতা নাই, বাজার শূন্য আজকে এক মাস ধরে এই বাজারে বসে আছে কিন্তু গরুর দাম কেউ ঠিক দামে বলছে না, আগের বার এই দিনে তার গরু ভালো লাভে বিক্রি হয়ে ছিল কিন্তু এইবার গরুর বাজারে কোন ক্রেতা নেই।

তাঁর দাবি, যেই দামে গরুগুলোর মূল্য নির্ধারণ করে ওই দামে বিক্রি করলে তাঁকে ২০ থেকে ৩০ হাজার টাকা লোকসান দিতে হবে।

সোমবার (১৯ জুন) লক্ষ্মীপুর জেলার সবথেকে বড় গরুর হাট লক্ষ্মীপুর পৌর গরুর বাজারে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠেছে। সেখানেই কথা হয় গরু বিক্রি করতে আসা খামারি মোকলেস ব্যাপারির সঙ্গে।

আরও পড়ুন: চিনির দাম বাড়াতে চায় মিলমালিকরা

মোকলেস ব্যাপারির বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে। ওই হাটে গরু বিক্রি করতে আসা ১০-১২ জন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের প্রত্যাশার চেয়ে ক্রেতারা অনেক কম দাম বলছেন।

গবাদিপশুর খাবার ও চিকিৎসা খরচ বেড়ে যাওয়ায় গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি রাখছেন তাঁরা। কিন্তু ক্রেতারা আগের দামেই কিনতে চান। এ জন্য গরু বিক্রি হচ্ছে কম।

হাটে আসা ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত কোরবানির ঈদের তিন সপ্তাহ আগে থেকেই লক্ষ্মীপুরে পশুর হাটগুলোতে বেচাকেনা জমে ওঠে। কিন্তু এইবার কোরবানির ঈদের আর ১০ দিন বাকি থাকলেও লক্ষ্মীপুর পৌর গরু বাজারে বেচাবিক্রি তেমন জমে ওঠেনি। হাটগুলোতে প্রচুর গরুর সরবরাহ হলেও বিক্রি হচ্ছে কম।

আরও পড়ুন: আমদানি বাড়াতে চুক্তি স্বাক্ষর

খামারিরা জানান, গবাদিপশুর খাবারের দাম আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। আগে একেকটি দেশি গরু সারা বছর ধরে খাওয়া-চিকিৎসা ও লালন-পালন করতে খরচ পড়ত ১৮-২০ হাজার টাকা করে। কিন্তু গত এক বছরে লাফিয়ে লাফিয়ে গবাদিপশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় একেকটি লালন-পালন করতে খরচ পড়েছে ৩০ হাজার টাকার ওপরে। এ জন্য তাঁরা গরুর দাম বেশি চাচ্ছেন।

হাটে গরু বিক্রি করতে আসা খামারি শহীদ রহমান বলেন, ‘৫০ টাকা কেজির খৈল হইচে ৬৫ টাকা, ৪০ টাকা গমের ভুসি ৪৮ টাকা, এক কাওন খড়ের দাম আগে ছিল ৩৫০ টাকা এখন কিনতে হচ্ছে ৫০০ টাকায়। এগুলা খরচ হিসাব করলেই বোঝা যাবে গরুর দাম এত বেশি কেন।'

অন্যদিকে ক্রেতারা বলছেন, গতবারের চেয়ে এবার প্রতিটি গরুর দাম ১০ থেকে ১২ হাজার টাকা বেশি। বাজেট অনুযায়ী প্রত্যাশার গরু তাঁরা পাচ্ছেন না।

আরও পড়ুন: ছয় মাসের মুদ্রানীতি ঘোষণা

হাসিল আদায়ের ব্যাপারে ইজারাদার শাহাদাত হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন, হাসিল আদায় নিয়ে ক্রেতা বিক্রেতাদের কোনরকম যাতে সমস্যা সৃষ্টি না হয় এজন্য লক্ষ্মীপুর পৌর মেয়র নির্দিষ্ট একটি কর ধার্য করে গেছেন।‘ক্রেতার কাছ থেকে ৫০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে আদায় করা হচ্ছে ১০০ টাকা করে। অর্থাৎ প্রতিটি গরুর জন্য হাসিল আদায় করা হচ্ছে ৬০০ টাকা করে।’

লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, গরু বিক্রেতাদের কোনরকম অসুবিধা যাতে না হয় এজন্য আমরা পাহারাদারের ব্যবস্থা করেছি, গরু চিকিৎসকের ব্যবস্থা করেছি এবং জাল টাকা চেনার জন্য টাকার মেশিন এনে দিয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা