রাষ্ট্রায়াত্ত্ব পাটকল চালুর দাবিতে খুলনা-যশোর পদযাত্রা
বাণিজ্য

রাষ্ট্রায়াত্ত্ব পাটকল চালুর দাবিতে খুলনা-যশোর পদযাত্রা 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রাষ্ট্রায়াত্ত্ব পাটকল চালুর দাবিতে যশোরের কার্পেটিং জুটমিল গেট থেকে খুলনার ইস্টার্ন জুটমিল গেট পর্যন্ত পদযাত্রা শুরু করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।

রোববার (১৬ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় শুরু হয় ‘ভুল নীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে পাটকল চালু ও আধুনিকীকরণের’ দাবিতে এই পদযাত্রা কর্মসূচি ।

পদযাত্রার শুরুতে কার্পেটিং জুটমিলের সামনে মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অ্যাড. কুদরত ই খোদা। বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী যোনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড ইকবাল কবীর জাহিদ, সিপিবি নেতা মোশারেফ হোসেন, সমসের আলী, নজরুল ইসলাম প্রমুখ ।

যোনায়েদ সাকি বলেন, করোনাকালে রাষ্ট্রায়াত্ত্ব পাটকলগুলো বন্ধ করা হয়েছে, যেন কোনো প্রতিবাদ সমাবেশ না করা যায় । শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডসেকে টাকা দেওয়া হলেও ৫৫ হাজার বদলি শ্রমিককে কিছুই দেওয়া হচ্ছে না। আর রাষ্ট্রায়াত্ত্ব পাটকল বন্ধে বাংলাদেশ পাটের বিশ্ব বাজার হারাচ্ছে, যার প্রভাব বেসরকারি জুটমিলগুলোর ওপরও পড়বে। তবে লাভবান হচ্ছে ভারত। পাটের বিশ্ব বাজারে বাংলাদেশ যে প্রতিযোগিতায় ছিল ,তা এখন একচেটিয়া ভাবে ভারতে কাছে চলে যাবে ।’

‘রাষ্ট্রায়াত্ত্ব পাটকলে ৪০ বছরে লোকসান দশ হাজার কোটি টাকা। অথচ বিভিন্ন খাতে অনিয়ম আর দুর্নীতি করে হাজার হাজার কোটি লুটপাট করা হচ্ছে। রাষ্ট্রায়াত্ত্ব জুটমিলের ২৭ হাজার কোটি টাকা লুটপাট করতেই বন্ধ করা হয়েছে।’

পদযাত্রা শেষে সোমবার (১৭ আগস্ট) সকালে খুলনার খালিশপুরে অনুরুপ কর্মসূচি পালিত হবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা