বাণিজ্য

সিভিসি ফাইন্যান্সের নতুন এমডি 

সান নিউজ ডেস্ক : সিভিসি ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পদে যোগদান করেছেন মো. মামুনুর রশিদ মোল্লা। সোমবার (৬ ফেব্রুয়ারি) সিভিসি ফাইন্যান্সের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৫০০

এর আগে তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। তিনি প্রস্তাবিত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মামুনুর রশিদ মোল্লা তিন দশকের অধিক সময়ে বিভিন্ন ব্যাংকে সুখ্যাতির সঙ্গে কাজ করেছেন। তিন প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। অভিজ্ঞ এই ব্যাংকার শাখা ব্যবস্থাপন , আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে ন্যাশনাল ব্যাংক, মিউচ্যুয়াল ব্যাংক, দ্যা প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ ও ঝুঁকি ব্যবস্থাপন বিভাগে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ভেজাল ওষুধ তৈরি, সর্বোচ্চ যাবজ্জীবন

মামুনুর রশিদ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স ডিগ্রি এবং ইউআইটিএস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সার্টিফিকেটও অর্জন করেন। তিনি অর্থনীতি, ব্যাংকিংসহ পেশাগত বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশ নেন। মামুনুর রশিদ মোল্লা এক মেয়ে ও দুই ছেলে সন্তানের বাবা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা