বাণিজ্য

ঢাকা চেম্বারের সভাপতি সামির সাত্তার 

সান নিউজ ডেস্ক: ২০২৩ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন আইনি পরামর্শক প্রতিষ্ঠান সাত্তার অ্যান্ড কোম্পানির প্রধান মো. সামির সাত্তার।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই

তিনি বর্তমান সভাপতি রিজওয়ান রাহমানের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) এবং মো. জুনায়েদ ইবনে আলী যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) ডিসিসিআই মতিঝিল কার্যালয়ে আয়োজিত ৬১তম বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নির্বাচিত সামির সাত্তারকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকরা হলেন, ইঞ্জিনিয়ার এম এ ওহাব, রাজীব এইচ চৌধুরী, তাসকীন আহমেদ, এম শফিকুল ইসলাম, কামরুল হাসান তুহিন এবং এম মোসাররফ হোসেন।

নতুন সভাপতি সামির সাত্তার একজন ব্যারিস্টার এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট। 'চেম্বার্স অ্যান্ড পার্টনার্স: এশিয়া প্যাসিফিক' এবং 'দি লিগ্যাল ৫০০' তাঁকে বাংলাদেশের অন্যতম কর্পোরেট আইনজীবি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ঢাকা চেম্বারের নবনির্বাচিত সভাপতি সামির সাত্তারের প্রতিষ্ঠান (সাত্তার অ্যান্ড কোং) বাংলাদেশের সুপরিচিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশেষত কর্পোরেট ও বাণিজ্যিক আইন বিষয়ক ও স্থানীয় এবং বৈদেশিক বিনিয়োগের ওপর কাজ করে থাকে।বাংলাদেশে কোম্পানি আইন, কর্পোরেট গভর্নেন্স, ব্যাংকিং ও সিকিউরিটি আইন, যৌথ বিনিয়োগ এবং মার্জার অ্যান্ড একুইজিশন প্রভৃতি বিষয়ে সামির সাত্তারের প্রতিষ্ঠান পরামর্শক ও নীতি সহায়তা সেবা প্রদান করে।

অন্যদিকে ডিসিসিআইর নবনির্বাচিত ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান) বিডিকম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠান বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি), ডাটা কমিউনিকেশন, ভেহিক্যাল ট্রাকিং অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট (আইপিটেলিফোনি), সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ড সার্ভিসেস খাতে ২০ বছর ধরে সম্পৃক্ত রয়েছেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই আছে

ডিসিসিআইর নবনির্বাচিত অপর সহ-সভাপতি জুনায়েদ ইবনে আলী হাইটেক স্টিল অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড ও জাবের স্টিলের চেয়ারম্যান এবং জে এন কর্পোরেশন ও ট্রেড ল্যান্ড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী। এছাড়াও তিনি বিভিন্ন দেশের সঙ্গে পণ্য আমাদানি-রপ্তানি ব্যবসায় সম্পৃক্ত রয়েছেন। তার প্রতিষ্ঠানগুলো হলো- হোম এপ্লায়েন্স, স্টিল উৎপাদন ও আমদানি, হাইটেক এগ্রো প্রোডাক্টস, হর্টিকালচার ও ডেইরি ফুড প্রসেসিং ইত্যাদি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা