বাণিজ্য

বেশি সুদ নিচ্ছে এনজিও

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) দেশের সবচেয়ে গরিব মানুষদের কাছ থেকে বেশি সুদ নিচ্ছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত শাহবাজ শরিফ

মঙ্গলবার (১৫ নভেম্বর) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ই-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন গভর্নর।

তিনি বলেন, এনজিওগুলো দেশের গরিব মানুষেরা সবচেয়ে বেশি সুদ দিচ্ছে। এটি নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, মানুষের সেবা করার জন্য এনজিও প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এত উচ্চ চার্জ নেওয়া হয় সেখান থেকে। ক্ষুদ্রঋণে নগদ অর্থের ব্যবহার কমাতে হবে, লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ফেভারিট না

তিনি বলেন, আমাদের সুদহার কমানোর বিকল্প নেই। ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে। গরিবদের কাছ থেকে বেশি সুদ নেওয়া নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

সারাদেশে প্রায় ৮৮১টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৭৪৭টি প্রতিষ্ঠানের ২২ হাজার শাখা রয়েছে। যারা দেশব্যাপী বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ঋণদান কার্যক্রম পরিচালনা করছে। এনজিওগুলোর ঋণ আদায়ের হার ৯৮ শতাংশের বেশি। ক্ষুদ্রঋণ পরিষেবার আওতায় রয়েছে প্রায় সাড়ে ৩ কোটি পরিবার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা