বাণিজ্য

হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সান নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৯১তম শাখা (৩ নভেম্বর) বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট পৌরসভার মেয়র মোহাম্মদ সাইফুল আলম, এবং স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান।

সিলেট জোনপ্রধান মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন চুনারুঘাট শাখাপ্রধান আবু সাদাত মওদুদ আহমদ। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাংবাদিক মোঃ ফজলুর রহমান, ব্যবসায়ী সিদ্দিকুর রহমান, হৃদয় রায় এবং শিক্ষিকা মোছাঃ তৈয়বা খাতুন। এ সময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক তৈরী পোশাক খাতে সর্বোচ্চ বিনিয়োগসহ দেশে কল্যাণমুখী ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এ ব্যাংক এককভাবে এক-চতুর্থাংশ রেমিট্যান্স সংগ্রহ করে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা প্রবাহে অবদান রাখছে। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হাজার হাজার প্রান্থিক মানুষকে আর্থিকভাবে স্বচ্ছল করছে।

তিনি ইসলামী ব্যাংকের প্রযুক্তিসমৃদ্ধ, আধুনিক ও আন্তরিক সেবা গ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে সকলকে আহ্বান জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা