বাণিজ্য

বিটকয়েন কেনায় নিষেধাজ্ঞা

সান নিউজ ডেস্ক : ব্যাংকের কার্ডের মাধ্দ্ধম কেনা যাচ্ছে ভার্চুয়াল মুদ্রা। আবার মুঠোফোনে আর্থিক সেবা (এমএফএস) ব্যবহার করে কেনা যাচ্ছে বিটকয়েন । ক্রিপ্টোকারেন্সি ও বিটকয়েন কেনা যাচ্ছে দেশে বসে। এরকম যেকোনো লেনদেনে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এতে ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস প্রতিষ্ঠানসহ বৈদেশিক মুদ্রাসংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে যেন এ ধরনের লেনদেন করা না যায়, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ভার্চুয়াল অ্যাসেট, ভার্চুয়াল মুদ্রা ও বিটকয়েন কেনাবেচা করা যাবে না। কারণ, এসব লেনদেনের আইনগত ভিত্তি নেই। আবার রপ্তানি আয় দিয়েও এমন লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এর আগে গত বছরের জুলাই মাসে এক বিজ্ঞপ্তিতে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন থেকে বিরত থাকতে বলেছিল বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলেছিল, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে আর্থিক ও আইনগত ঝুঁকি রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা