ছবি: সংগৃহীত
বাণিজ্য
ই-ক্যাব নির্বাচন

অগ্রগামী প্যানেলের নিরঙ্কুশ বিজয়

সান নিউজ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২২-২৪ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বর্তমান ক্ষমতাসীন অগ্রগামী প্যানেল। ৯ পদের বিপরীতে অগ্রগামী প্যানেল থেকেই বিজয়ী হয়েছে ৮ প্রার্থী।

আরও পড়ুন: মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা

অগ্রগামী প্যানেলের বিজয়ীরা হলেন- সৈয়দ আম্বারীন রেজা (৪৫৩ ভোট), আবদুল ওয়াহেদ তমাল (৩৮৬ ভোট), শমী কায়সার (৩৬৫ ভোট), আসিফ আহনাফ ৩৩২ (ভোট), শাহরিয়ার হাসান ৩০৮ (ভোট), নাসিমা আক্তার নিশা ৩০৭ (ভোট), মোহাম্মাদ সাহাব উদ্দিন (২৮৭ ভোট), সাইদুর রহমান (২৭৩ ভোট)।

এ ছাড়া চেঞ্জ মেকার্স প্যানেল থেকে বিজয়ী হয়েছেন, ইলমুল হক (২৭০ ভোট)।

শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির সাইয়্যেদানা কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচনে ভোট পড়েছে ৭৭ শতাংশ। ৭৯৫ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬১১ জন। ১০টি ভোট বাতিল হয়।

ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিন হেলালী। এসময় নির্বাচন কমিশন সদস্য আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান উপস্থিত ছিলেন।

বিজয়ী প্রার্থীরা আগামী ২৩ জুন নিজেদের মধ্যে পদবণ্টন নির্বাচনে অংশ নেবেন। সূত্র মতে, ই-ক্যাবের বর্তমান সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ তমাল ২০২২-২৪ মেয়াদেও একই পদে দায়িত্ব পাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা