বাণিজ্য

বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভুট্টু জামাল (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রায়েরবাগ ও মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জামালের গ্রামের প্রতিবেশী আব্দুল বাতেন জানান, তাদের বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার বলিবাড়ি গ্রামে। তার বাবার নাম মুজিবুর রহমান। তিনি বর্তমানে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড ফার্নিচার মার্কেটে থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল হক সুমন জানান, রাতে জামাল ভ্যান চালিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, লাব্বাইক পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: অবাধ-সুষ্ঠু নির্বাচনের দায় শুধু ইসির নয়

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ক...

জাতীয় ফুটবল দলের নতুন কোচ টমাস ডুলি

দুটি ফুটবল বিশ্বকাপ খেলেছেন টমাস ডুলি। একটিতে ছিলে...

শনিবার ব্যাংক খোলা থাকবে

আগামীকাল শনিবার (২৩ মে) ব্যাংক খোলা থাকবে। সেদিন ব...

রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্...

শিশুদের ওপর বর্বরতা বন্ধ করার তাগিদ ইউনিসেফের

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের প...

অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে মন্তব্য ক...

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে...

হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল। গত ১৫...

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ...

নিউইয়র্কের মেয়র মামদানির সঙ্গে জায়েদ খান, কী কারণ

ঢালিউড অভিনেতা জায়েদ খান শুক্রবার (২২ মে) রাতে ফেস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা