বাণিজ্য

ফোরজি স্মার্টফোন বাজারে এনেছে আইটেল ও গ্রামীণফোন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট আইটেল এ২৩ প্রো উন্মোচনে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইটেলের সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। বাজারে সাশ্রয়ী মূল্যের ফোরজি স্মার্টফোন নিয়ে আসার মাধ্যমে দেশের সকল স্তরের মানুষকে অত্যাধুনিক কানেক্টিভিটি সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে এ পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।

এ নিয়ে রাজধানীর জিপি হাউজে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যের কো-ব্র্যান্ডেড ডিভাইসটি উন্মোচনের সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব, হেড অব প্রোডাক্ট মো. মাহবুবুল আলম ভূঁইয়া, হেড অব ডিভাইস, ভিএএস ও রোমিং সরদার শওকত আলী, ট্রানসান বাংলাদেশ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) রেজওয়ানুল হক ও গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার।

এ সময় জানানো হয়, আইটেল এ২৩ প্রো ভিওএলটিই সক্ষম ফোরজি স্মার্টফোন। এ স্মার্টফোনটিতে ডুয়াল ফোরজি সিম স্লট রয়েছে। এতে রয়েছে ৫ ইঞ্চি বড় ডিসপ্লে, ১.৪ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি রম। ডিভাইসটিতে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এছাড়া ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধাও রয়েছে। সাশ্রয়ী মূল্যের এ ডিভাইসটিতে ফেস আনলক ফিচারও রয়েছে এবং দু’টি আকর্ষণীয় রঙে (লেক ব্লু ও স্যাফায়ার ব্লু ) ফোনটি পাওয়া যাচ্ছে।

আইটেল এ২৩ প্রো হ্যান্ডসেটটি ক্রয়ে গ্রামীণফোনের গ্রাহকরা সাত দিন মেয়াদে বিনামূল্যে ১২ জিবি ইন্টারনেট (৩জিবি+৯জিবি বায়োস্কো স্ট্রিমিং) সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ক্রেতারা ১ মাসের জন্য বিনামূল্যে বায়োস্কোপ, জি৫ ও সিনেম্যাটিক এ স্ট্রিমিং সাইটে প্রিমিয়াম পাস সুবিধা উপভোগ করবেন। পাশাপাশি, ক্রেতারা ২৯৯ টাকায় ৩০ দিন মেয়াদে ১০ জিবি+২০০ মিনিট এর একটি বিশেষ ডিভাইস কম্বো প্যাক ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন: মালদ্বীপ সফরে সেনাপ্রধান

বিশেষ এ প্যাকের সুবিধা ৬ মাস পর্যন্ত উপভোগ করা যাবে। এ নিয়ে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, “ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সংযুক্ত করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের সবার কাছে ডিজিটালাইজেশানের সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা দেশব্যাপী ফোরজি ইন্টারনেটের সুবিধা পৌঁছে দিচ্ছি।

সারা দেশে উন্নত কানেক্টিভিটি এবং বিস্তৃত ফোরজি কাভারেজের পূর্ণ সম্ভাবনা উন্মোচনে আমাদের অবশ্যই সর্বস্তরের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে হবে। এ পথচলায় আমাদের ডিভাইস পার্টনার আইটেল গ্রামীণফোনের প্রিয় এবং মূল্যবান গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যের ফোরজি ডিভাইস আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

আরও পড়ুন: জাপানি মায়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

এ নিয়ে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, “আইটেল এবং গ্রামীণফোনের মধ্যে এ পার্টনারশিপে আমরা আনন্দিত। এই বাজেট-বান্ধব এন্ট্রি-লেভেল ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো এর সাথে গ্রামীণফোনের আকর্ষণীয় অফার ক্রেতাদের জন্য এ সময় বেশ কার্যকর হবে। আইটেল এর সাথে থাকার জন্য এবং গ্রাহকদের প্রয়োজন পূরণ করার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ। সেরা ফোরজি অফার সহ সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এ২৩ প্রো নিশ্চিতভাবে মানুষের মন জয় করবে বলে আমরা প্রত্যাশা করছি।”

গ্রামীণফোন ও আইটেলের কো-ব্র্যান্ডেড ফোরজি স্মার্টফোন আইটেল এ২৩ প্রো মাত্র ৪ হাজার ৯৯০ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: নাতনির সঙ্গে আলিম পাশ করলেন নানা

প্রসঙ্গত, গ্রামীণফোন লি. টেলিনর গ্রুপের অঙ্গসংগঠন গ্রামীণফোন ৮০ মিলিয়ন এরও অধিক গ্রাহক নিয়ে বাংলাদেশের অগ্রণী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান। ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণফোন যার মাধ্যমে দেশের ৯৫ শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে। ব্র্যান্ড প্রতিজ্ঞা ‘‘চলো বহুদূর’’ এর আওতায় গ্রামীণফোন, গ্রাহকদের জন্য সর্বোত্তম মোবাইল ডাটা, ভয়েস সেবা এবং সবার জন্য ইন্টারনেট প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামীণফোন ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা