বাণিজ্য

পুঁজিবাজারে কমেছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজারে ২ দিনের উর্ধগতির পর বুধবার (২৯ ডিসেম্বর) কিছুটা মূল্য সংশোধন হয়েছে। তাতে কমেছে মূল্য সূচক ও লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গিয়েছে।

ডিএসইতে আজ ৩৭৭ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১৯৬টির দাম। আর ৮৪ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ ১১ দশমিক ৪৮ পয়েন্ট (০.১৭%) কমে ৬ হাজার ৭৩১ দশমিক ১৪ শতাংশ হয়েছে। এদিন অপর দুই সূচক ডিএসই৩০ কমেছে ০.০৫ শতাংশ এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক কমেছে ০.২৯ শতাংশ।

ডিএসইতে আজ ৭৩৪ কোটি ৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যার পরিমাণ আগের দিনের চেয়ে ১৩৮ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ১৬ শতাংশ।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা গেছে, আজ প্রায় সব খাতেই ছিল মিশ্র অবস্থা। প্রায় সম সংখ্যক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বা কমেছে। শেয়ারের দর বৃদ্ধিতে কোনো খাতের আধিপত্য ছিল না।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা