বাণিজ্য

এবিবির নতুন চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন। নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ।

গতকাল রাতে এবিবির বিদায়ী চেয়ারম্যান আলী রেজা ইফতেখারের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন নেতৃত্ব ঠিক করা হয়। এবিবি নতুন কমিটি ২০২২ ও ২৩ দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

২০২২-২৩ মেয়াদে তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন ও এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া।

প্রতিষ্ঠানটির ট্রেজারার করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামানকে। বর্তমান মেয়াদে ট্রেজারের দায়িত্বে আছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি রাশেদ মাকসুদ।

চলতি মেয়াদের শুরুতে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান প্রাইম ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। তিনি ব্যাংকিং পেশা থেকে ছিটকে পড়ার পর এই পদে আসেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা