বাণিজ্য

লাবিবের ই-কমার্স প্রতিষ্ঠান ‘এনে দাও’

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে দেশে ঘরে বসে অনলাইনে পণ্য কেনাকাটা বা ই-কমার্স ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠার পর গোটা খাতটি এখন ভুগছে আস্থার সংকটে।

সম্প্রতি খুব অল্প সময়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতসহ গ্রাহক ও মার্চেন্টদের সাথে প্রতারণার অভিযোগ ওঠে।

কিন্তু এরই মধ্যে নতুন আশা নিয়ে অনলাইনের শপিংয়ের মাধ্যমে পরিবারের যাবতীয় সব প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্য নিয়ে নতুন যাত্রা শুরু করে অন ডিমান্ড অনলাইন ডেলিভারি পরিষেবা ‘এনে দাও’। ইতিমধ্যে ঢাকায় বেশ পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা তাহমিদ হুদা লাবিব। মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করেছেন তিনি।

বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে দেশেই এসে হয়েছেন উদ্যোক্তা। করেছেন দেশে তরুণদের কর্মসংস্থান। নিজের উদ্যোগের ওয়েবসাইট, অ্যাপ নিজেই তৈরি করেছেন। শুধু কি তাই, একেবারে মার্কেট যাচাই-বাছাই করে। কাজ শুরু করেছেন।

তিনি বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে ‘এনে দাও’ সব স্তরের অনলাইন গ্রাহকদের কাছ থেকে সাড়া পেয়েছে। সেম ডে ডেলিভারি করার কারণে আমাদের এই সুনামটুকু হয়েছে। ‘এনে দাও’ বিদেশ থেকে আমদানি করা এবং স্থানীয় প্যাকেটজাত খাবার পণ্য, বেবি আইটেম, প্রসাধনী, বৈদ্যুতিক সরঞ্জাম, টয়লেটরিজ, বেকিং উপকরণ, স্টেশনারি, খেলনা এবং সব ধরনের পরিবারের প্রয়োজনীয়তার জন্য অন ডিমান্ড ডেলিভারি পরিষেবা নিয়ে কাজ করছে। আছে ডেলিভারি সেবাও।

তরুণ এ উদ্যেক্তা বলেন, আমাদের কার্যক্রম শুরু হয় ঢাকার পাইকারি কেনাকাটার কেন্দ্র, গুলশান-১ ডিসিসি মার্কেট থেকে। আমাদের একটাই লক্ষ্য কাস্টমার যাতে কোনও ধরণের হয়রানির শিকার না হয়। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করি আমরা। দিনে দিনে আমাদের পরিসেবা আরও বাড়ছে।’


সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা