ছবি-সংগৃহীত
বাণিজ্য

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তামিম 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও দেশের ইতিহাসে সেরা ওপেনার তামিম ইকবাল এবার বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তামিম ইকবাল এখন প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারে অংশ নেবেন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখবেন।

এখনকার সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়কে পাশে পাওয়ার ঘোষণার দিনেই টি-২০ বিশ্বকাপ উপলক্ষে নগদ তার গ্রাহকদের জন্য ঘোষণা করেছে আকর্ষণীয় এক ক্যাম্পেইন।

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে তামিম ইকবাল ও ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ, নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট ও নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক উপস্থিত ছিলেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নগদের সঙ্গে চুক্তি সইয়ের পর তামিম ইকবাল বলেন, দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনেকদিন ধরেই আমি নগদ ওয়ালেট ব্যবহার করছি। নগদে রেজিস্ট্রেশন খুব সহজ ও ঝামেলাহীন। সেবাও সাশ্রয়ী ও সহজলভ্য।

তামিম ইকবালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মানুষের দিনবদলের অগ্রযাত্রায় বিশ্বসেরা একজন ক্রিকেটার নগদের সঙ্গে থাকবেন, এটি অত্যন্ত আনন্দের একটি ব্যাপার।

আমরা তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি তামিম ইকবাল সামনের দিনে মানুষের মনে আরও মুগ্ধতা ছড়াবেন এবং নগদকে আরও বড় জায়গায় নিয়ে যেতে উৎসাহ দেবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা