বাণিজ্য

পেঁয়াজের আমদানিতে ক্রেতাসংকট

সান নিউজ ডেস্ক: সরকারের শুল্ক প্রত্যাহারের কারণে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের আমদানি। তবে এতে দেখা দিয়েছে ক্রেতাসংকট। এছাড়া অতিরিক্ত গরমের কারণে নষ্ট হওয়ার আশঙ্কায় কম দামেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি কাটিয়ে ফের সচল হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকেই বন্দরে ট্রাকে ট্রাকে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। আর বন্দরে পেঁয়াজ প্রবেশের পর সাজিয়ে রাখা হয়েছে বিক্রির অপেক্ষায়।

এ বিষয়ে পাইকার ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতা নেই। বেচাকেনা একদম নেই। বার্মা থেকে যে পেঁয়াজ ঢুকছে সেটি বাজারে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। যার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা সেখানে টিকে থাকতে পারছে না।

তবে, চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দেখা দিয়েছে ক্রেতাসংকট। পাশাপাশি প্রচণ্ড গরমে পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কায় দেখা দিয়েছে। এ অবস্থায় কম দামে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা।

আমদানিকারক ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, পূজার সময় যারা পণ্য কিনে নিয়ে গেছেন, তারা এখন পর্যন্ত সেগুলো বিক্রি করতে পারেননি। এখন যে পণ্য এসেছে, তার কোনো বেচাকেনা নেই। যেগুলো সংরক্ষণ করা হয়েছে, সেগুলো পচে যাচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, আমদানি-রপ্তানি শুরুর প্রথমদিন ভারতীয় ১৭ ট্রাকে ৪৭৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা