বাণিজ্য
১০-১০ দেশীয় অনলাইন শপিং

বিকাশের ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক: শুরু হলো ১০-১০ দেশীয় অনলাইন শপিং উৎসব। পছন্দের সব অনলাইন শপ থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর সাথে এ সম্পর্কিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ৪ বছরের ধারাবাহকিতায় দেশীয় ই-কমার্স সাইটগুলোর অনলাইন শপিং উৎসব ১০-১০ উপলক্ষে জনপ্রিয় ১৪ ই-কমার্স প্ল্যাটফর্ম-এ বিকাশ পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ২১ দিনব্যাপী এই কেনাকাটার উৎসব চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

জনপ্রিয় এসব ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে বিকাশ পেমেন্টে কেনাকাটা করে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ২০০ টাকা ও ক্যাম্পেইন চলাকালীন ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন। গ্রাহকরা বিকাশ পেমেন্ট গেটওয়ে এবং অ্যাপ ব্যবহার করে পেমেন্টের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।

অফারের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে এই লিংকে - https://www.bkash.com/bn/10-10।

অনলাইন কেনাকাটার ফ্ল্যাটফর্ম- রকমারি, আজকের ডিল, পিকাবু, বাংলাশপার্স, দ্য মল লিমিটেড, ডায়াবেটিস স্টোর, পাঠাও ফুড, আদি, বেবিকেয়ার, প্রোটিন মার্কেট, যাচাই, আইফেরি, সেবা এক্সওয়াইজেড ও ডেলিভারি টাইগার থেকে জামাকাপড়, জুতা, ইলেকট্রনিক্স সামগ্রীসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা আরো সাশ্রয়ে ঘরে বসেই বিকাশ পেমেন্টে কিনতে পারবেন গ্রাহক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, ১০-১০ উৎসব এর প্রধান সমন্বয়কারী ফাহিম মাশরুর সহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা