বাণিজ্য

'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নে পাশে থাকবে এডিবি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ও আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহার 'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নে অর্থনৈতিকসহ সার্বিক সহযোগিতা দিয়ে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি।

সোমবার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর ইডিমোন গিনটিন (Edimon Ginting) এবং বিদায়ী কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে সাক্ষাৎ করতে এসে এ কথা জানান।

শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামে পৌঁছে দেয়ার লক্ষ্যে বর্তমান সরকার 'আমার গ্রাম আমার শহর' বাস্তবায়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই বৃহৎ কার্যক্রমে এডিবি অর্থায়নসহ কারিগরি সহযোগিতা প্রদান করবে বলে মন্ত্রীকে অবহিত করেন বিদায় ও নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টর।

এসময় স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশে অবস্থানকালে যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে সহযোগিতা করার জন্য বিদায় কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া, নব যোগদানকৃত কান্ট্রি ডিরেক্টরও বাংলাদেশকে সার্বিক সহযোগিতা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক ও সামাজিক খাতে ব্যাপক অবদান রেখে যাচ্ছে। তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা