বাণিজ্য

৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ টি কোম্পনি আজ বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো মবিল যমুনা, এডিএন টেলিকম , ডরিন পাওয়ার, লার্ফাজ হোলসিম বাংলাদেশ এবং লাভেলো আইসক্রিম।

মবিল যমুনা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৪ টায় । এই সভায় ২০২১ সালের ৩১ শে জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হবে। এই সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পনিটির লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। ২০২০ সালে কোম্পনিটি ৪৫ শতাংশ নগদ ডিভিডেন্ট ঘোষণা করেছিলো।

এডিএন টেলিকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পনি এডিএন টেলিকমের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৬ অক্টোবর বিকেল ৫ টায়। এই সভায় ২০২১ সালের ৩১ শে জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হবে। এই সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পনিটির লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

ডরিন পাওয়ার: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৩ টায়। এই সভায় ২০২১ সালের ৩১ শে জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হবে। এই সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পনিটির লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। ২০২০ সালে কোম্পনিটি ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ট ঘোষণা করেছিলো।

লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পনি লার্ফাজ হোলসিম বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর বিকেল ৫ টায়। এই সভায় ২০২১ সালের ৩০ শে সেপ্টেম্বর সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করবে।

লাভেলো আইসক্রিম: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পনি লাভেলো আইসক্রিমের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ১৮ অক্টোবর বিকেল ৩ টায়। এই সভায় ২০২১ সালের ৩১ শে জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বোর্ডের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হবে। এই সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পনিটির লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা