বাণিজ্য

২০২১-২২ অর্থবছরে জিডিপি ৬ দশমিক ৪ শতাংশ হবে

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং রফতানি প্রবৃদ্ধি বিবেচনায় ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হতে পারে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। তাদের মতে, প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২২-২০২৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯ পর্যন্ত উন্নীত হতে পারে।

বিশ্বব্যাংকের দৃষ্টিতে, জিডিপি প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ধারায় রয়েছে বাংলাদেশ। গত একদশকে বিশ্বে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিপুলসংখ্যক কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী, রফতানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শক্তিশালী অবস্থান এবং স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির সুবাদে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

১৯৯১ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১৬ সালে তা ১৪ দশমিক ৩ শতাংশে নেমেছে। মানব উন্নয়ন সূচকেও অনেক উন্নতি করেছে বাংলাদেশ।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, ৫০তম জন্মদিনে মধ্যম আয়ের দেশ হওয়ার আকাঙ্ক্ষায় বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের সফল পথচলার রেকর্ড রয়েছে। ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে দেশটির। ২০২৬ সাল থেকে সেই পথচলা শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্বব্যাংক ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৩০০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত...

বরগুনা জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণায় স্বাগত মিছিল

বরগুনা জেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় বর...

নামাজের পরামর্শতে ক্ষুব্ধ নাতি-জামাই ভাঙলো নানাশ্বশুরের লাঠি

বরগুনা সদর উপজেলায় নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্...

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে লিগ্যাল নোটিশ

ভারতে পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

বড়দিন: তিন কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা