পেঁয়াজ
বাণিজ্য

আমদানি চালু থাকলেও কমছে না পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুরঃ পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও দাম কমছে না দিনাজপুরের হিলি স্থলবন্দরে। চলতি সপ্তাহে দাম ঊর্ধ্বমুখী হওয়ার পর থেকে একই অবস্থায় রয়েছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

এ নিয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতের ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। আমদানি করতে বেশি খরচ হচ্ছে। যার জন্য দেশের বাজারে পেঁয়াজের দাম দিন দিন বৃদ্ধি পায়।

হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) ভারতীয় ২১টি ট্রাকে ৫৯০ মে.টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়াতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বর্তমানে প্রকারভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা দরে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা