বাণিজ্য

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক: কোন কারণ ছাড়াই মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পেঁয়াজে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা, ভারতীয় পেঁয়াজ কম আসা এবং দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বাজারে কম থাকায় দাম বাড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

যশোরের স্থল বন্দর বেনাপোলের সবজির বাজারগুলোতে গত তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০টাকা। ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ থেকে ৫০ টাকায় এসে দাঁড়িয়েছে। আর দেশি পেঁয়াজ ৪২ টাকা থেকে বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সম্প্রতি ভারতের কয়েকটি প্রদেশে বন্যার করণে বিভিন্ন স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজেরও ঘটতি রয়েছে বলে দাবি আমদানিকারকদের।

এদিকে, একই অবস্থা দিনাজপুরের হিলি স্থল বন্দরের পেঁয়াজের বাজারে। তবে দাম বাড়ার ব্যাপারে যৌক্তিক কোন কারন দেখাতে পারেননি ব্যবসায়ীরা। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে।

পেঁয়াজের দাম বাড়ার প্রতিযোগিতা রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, অধিক বৃষ্টিপাত এবং আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে পেঁয়াজের বাজারে।

এছাড়াও করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে আগের তুলনায়। তবে, এখানেও আমদানিকৃত পেঁয়াজে গত দু দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

নতুন মিশনে বাংলাদেশের সাবেক কোচ অ্যালেন ডোনাল্ড

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টির দল জোবার্গ সুপার কিংসের (জেএ...

বাংলাদেশই আমাদের পথপ্রদর্শক : নেহা বোরা

ভারতের তরুণ প্রজন্মের চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক সচেতনতা তৈরিতে ২০২...

খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, ভয়াবহ পরিণতির দিকে এগোচ্ছে পাকিস্তান

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরু...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা