বাণিজ্য

২০৮০ টন ইলিশ যাচ্ছে ভারতে

নিজস্ব প্রতিবেদক: শারদীয় উৎসব উপলক্ষ্যে প্রতিবেশী দেশ ভারতে ইলিশপ্রিয় বাঙালিদের একটি সুখবর দিয়েছে বাংলাদেশ সরকার। তা হলো, এবার ইলিশপ্রিয় বাঙালিদের রসনাবিলাসের জন্য কলকাতাসহ পশ্চিমবঙ্গের জন্য ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি। এসব ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আবেদনপত্র যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

এর আগে ২০১৯ সালে দুর্গাপূজা উপলক্ষে ৫০০ টন ইলিশ রপ্তানি হয় ভারতে। এরপর গতবছর দেশটিতে এক হাজার ৪৭৫ টন ইলিশ রপ্তানি করা হয়।

জানা গেছে, ইলিশ রপ্তানির জন্য কোয়ারেন্টাইন আদেশসহ নানা প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহ থেকেই এই মাছ রপ্তানি করা শুরু হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা