-স্বর্ণ
বাণিজ্য

স্বর্ণের দাম আরও কমেছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে স্বর্ণের দাম বাড়ানোর পর গত দুই সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হয়। গত সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববাজারে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৮৮ ডলার। সপ্তাহ শেষে তা কমে এক হাজার ৭৫৪ ডলারে নেমে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩৩ বা ১ দশমিক ৮৫ শতাংশ। দুই সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮২৬ ডলার। এ হিসাবে দুই সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৭১ ডলার।

বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হয়েছে গত সপ্তাহজুড়ে। এতে সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩০ ডলারের ওপরে কমেছে। এর মাধ্যমে টানা দুই সপ্তাহের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে কমেছে ৭০ ডলারের ওপর।

বিশ্ববাজারে স্বর্ণের দামে এমন পতন হলেও গত দুই সপ্তাহের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দামে কোনো পরিবর্তন আসেনি। বিশ্ববাজারে দরপতনের ধারা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দামে কমানোর সিদ্ধান্ত আসতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, গত দুই সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার চিত্র আমরা দেখেছি। এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। আগামী সোমবার বিশ্ববাজারের চিত্র দেখবো। যদি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার এ ধারা অব্যাহত থাকে তাহলে আমরাও দাম কমানোর সিদ্ধান্ত নেবো।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে। মাঝে কিছুটা দাম কমলেও এপ্রিল ও মে মাসজুড়ে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা