বাণিজ্য

বিইএফের নতুন সভাপতি আরদাশীর কবির

সাননিউজ ডেস্ক: আরদাশীর কবির ও সুস্মিতা আনিস ২০২১-২০২৩ মেয়াদে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৮ জুলাই) বিইএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরদাশীর কবির দেশের একজন শীর্ষস্থানীয় উদ্যোক্তা হিসেবে গত ৩৫ বছর ধরে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে জড়িত রয়েছেন। চা শিল্পে, তিনি সাতগাও টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক, কেদারপুর টি কোম্পানি লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ টি বোর্ডের সাবেক সভাপতি। এছাড়া দৈনিক সংবাদের পরিচালক ও নির্বাহী পরিচালক। এলিভেটর ও এসকেলেটরের ক্ষেত্রে, তিনি লাবনী করপোরেশন লিমিটেডের ব্যবস্থানাপনা পরিচালক।

সুস্মিতা আনিস এসিআই ফরমুলেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২০০০ সাল থেকে তিনি এডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক এবং অডিট কমিটির সদস্য হিসেবে কাজ করে আসছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা