বাণিজ্য

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক : পরপর দুদিন সূচক পতনের পর শঙ্কা কাটিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (২৮ জুলাই) উত্থানে ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন বস্ত্র, বিমা এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে দিনভর লেনদেন হয়েছে।

দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

এর আগের গত সোম ও মঙ্গলবার (২৭ জুলাই) সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ হয়েছে এমন খবরকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়। আর সেই শঙ্কায় ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দরপতন হয়। আর দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে আরও বেশি বিভ্রান্তি ছড়ায়। তবে আজ সেই শঙ্কা কাটিয়ে উঠেছে পুঁজিবাজার। খবরটি ছিল-ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের ৪০ হাজার কোটি টাকা ঋণ সুবিধা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করছে।

ডিএসইর তথ্যমতে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি শরিয়াহ্ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মোট এক হাজার ৩৬০ কোটি ৮৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৬২ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল ফুয়াং ফুড লিমিটেড। এরপর ক্রমান্বয়ে ছিল সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, জিপিএইচ ইস্পাত, সেন্ট্রাল ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, রহিমা ফুড, বরি আজিয়াটা এবং জিবিবি পাওয়ার লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২১ পয়েন্টে। এদিন সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ১০৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টির। সিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার ৬৪৬ টাকা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা