বাণিজ্য

আজ রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগের দিন আজ বেশকিছু জায়গায় ব্যাংক রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হা‌ট সংলগ্ন ব্যাং‌কের শাখায় বিশেষ ব্যবস্থায় রাত ৮টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালু থাক‌বে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন-বোনাস-ভাতা দেয়ার সুবিধার্থে আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

যেসব শাখা খোলা থাকবে সেগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা।

গত রোববার (১৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ' এ সংক্রান্ত সার্কুলার জা‌রি ক‌রে বা‌ণি‌জ্যিক ব্যাং‌কের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কা‌ছে পা‌ঠায়।

এ‌তে বলা হয়, কোরবানির পশুর ব্যবসায়ী‌দের লেন‌দে‌নের সু‌বিধা‌র্থে ঈদুল আজহার জন্য ঘোষিত ছুটির ১ম দিন ২০ জুলাই (মঙ্গলবার) ঢাকার পশুর হাটের নিকটতম শাখা ও উপশাখা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ঈদের আগে-পরে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি জারি করে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রফতানি বিল বিক্রয়ের এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন সাপেক্ষে ১৭ ও ২০ জুলাই (শনিবার ও মঙ্গলবার) সীমিত পরিসরে খোলা থাকবে।

এ সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

১৭ ও ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না।

এদিকে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত আবারও চলাচলে কঠোর বিধিনিষেধ থাকবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত) বিধিনিষেধ চলাকালে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক। ওই সময় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালন করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রুশ হামলায় অন্তত ১১ জন নিহত

ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু 

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুল...

খাগড়াছড়িতে ধর্ষকের মৃত্যুদন্ডের রায় 

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া সাত বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ৬ জুলাই, ২০২৬ সোমবার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা