বাণিজ্য
করোনাভাইরাস

পোশাক কারখানায় সংক্রমণ বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকে বাঁচতে বিশ্বের সব দেশ লকডাউনে যায়। এরপরও থামানো যায়নি মৃত্যুর মিছিল। ওয়ার্ল্ডোমিটারের হিসাবে বুধবার (৬ মে) রাত পর্যন্ত ভয়াল ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন দু'লাখ ৬১ হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৭৭ হাজার।

তবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং তৈরি পোশাক মালিকদের চাপে সরকার স্বাস্থ্যবিধি মেনে রপ্তানি খাতের কারখানাগুলো খোলার অনুমতি দেয়। যদিও এখন শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাই খোলা। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। ফলে বিশেষ করে দেশের তৈরি পোশাক কারখানাগুলোতে দিন দিন বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা।

বিভিন্ন কারখানার সূত্র জানিয়েছে, গত ২৬ এপ্রিল নতুন করে কারখানা খুলে দেওয়ার পর এ পর্যন্ত ৩০ থেকে ৩৫ জনের বেশী গার্মেন্টস শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। এগুলোর মধ্যে রয়েছে গাজীপুর, সাভার , নারায়ণগঞ্জ, ঢাকা এবং চট্টগ্রামে।

এর আগে মঙ্গলবার (৫ মে) নতুন করে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে ৫ জন।

শ্রমিকদের অভিযোগ, আংশিকভাবে কিছু কিছু বড় কারখানা স্বাস্থ্য বিধি মানলেও অধিকাংশ কারখানাই কোনো নিয়ম নীতি মানছে না। তারা লোক দেখানোর নামে কারখানা গেইটে স্বাস্থ্য বিধি লিখে রাখলেও কারখানা ভেতর শ্রমিকদের বসার ক্ষেত্রে নিরাপদ দূরত্ব রাখছে না। মাস্ক নেই, নেই পিপিই। ফলে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

বিজিএমইএ কারখানা মনিটরিং করার কথা বললেও এই মনিটরিং সেলের কার্যক্রম একেবারেই সন্তোষজনক নয় বলে অভিযোগ শ্রমিক নেতাদের।

এদিকে শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবারও মজুরির দাবিতে গাজীপুর, সাভার এবং আশুলিয়ার আটটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। সেগুলো হচ্ছে, ধামরাইয়ের এলডারিজ এগ্রোজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, আরগাস মেটার ব্যাটারি ফ্যাক্টরি, সাভারের বভস এ্যাপারেলস লিমিটেড, গাজীপুরের ব্যান্ডো ফ্যাশন লি, এবা ফ্যাশন লি, ডাব্লু এম ফ্যাশান, গ্রীন সোয়েটার, আর্থ ফুড ওয়ার।

শিল্প পুলিশের সদর দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, "রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা খোলার এবং শ্রমিক সংখ্যা দিন দিন বাড়লেও শ্রমিকদের মধ্যে এখনও যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। এরফলে ইতিমধ্যে পোশাক-কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা