বাণিজ্য
অনলাইনে ব্যবসা 

দিতে হবে পরিকল্পনা, নিতে হবে নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ব্যবসা করতে চাইলে ব্যবসা পরিকল্পনা জমা দিয়ে নিবন্ধন নিতে হবে।

ই-কমার্স নিয়ে রোববার (১৮ জুলাই) অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অনলাইন প্লাটফর্মে ব্যবসা করতে গেলে তাকে অবশ্যই বাধ্যতামূলক নিবন্ধন করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটি সেন্ট্রাল নিবন্ধনের ব্যবস্থা রাখব। সেখান থেকে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে প্রত্যেককে। এটি সহজ একটি রেজিস্ট্রেশন প্রসেস হবে, অনলাইনের মাধ্যমে সবাই এই নিবন্ধন নিতে পারবে। এটি যখন সম্পূর্ণ হবে, রেজিস্ট্রেশনবিহীন যে কোম্পানিগুলো ব্যবসা করছে তা বন্ধ করে দেয়ার জন্য আমরা বিটিআরসিকে অনুরোধ করব।

সচিব বলেন, ফেসবুকের মাধ্যমে করা ব্যবসা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। তবে সামগ্রিকভাবে এটি যাতে সরকারের তথ্য ভান্ডারে থাকে কে কি ব্যবসা করছে, সে জন্য যারা ফেসবুকে ব্যবসা করবেন তাদেরকেও ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে। আমাদের এই সিস্টেমটা তৈরি করতে হয়তো একটু সময় লাগবে।

তিনি বলেন, আমরা সব জায়গায় এ বিষয়ে বিজ্ঞপ্তি দেব। প্রত্যেককে যে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে বা বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত হতে হবে সে বিষয়টি সবাই যখন জানবেন, তখন আমরা এটা বাধ্যতামূলক করব।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি, ছাত্রদল নেতাসহ ২ জনের বিরুদ্ধে জিডি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভায় সম্পত্তি দ...

সম্প্রীতির বার্তা নিয়ে মণ্ডপে মণ্ডপে বিএনপি নেতা  ইমরান

শারদীয় দুর্গাপূজার মহা নবমীতে সম্প্রতি ও সৌহার্দ্য...

মাটিরাঙায় দুটি টাওয়ারের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মাটিরাঙায় টেলিটক টাওয়ারের তার চুরি ও গ...

প্রতিমা বিসর্জন হবে রাজধানীর ৩৩ পয়েন্টে

প্রতিমা বিসর্জন ঘিরে ঢাকা মহানগরীতে সর্বোচ্চ নিরাপ...

পার্ক দে প্রিন্সেসে পিএসজি-বার্সেলোনা মহারণের চূড়ান্ত প্রস্তুতি

ফরাসি রাজধানীর রাজপথে যখন নাগরিক বিক্ষোভ, তীব্র সহিংসতা এবং ভাঙচুরের দাবানল ব...

সৌদিতে ফের ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন...

কাল থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ

বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সরিয়...

৭ জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা লাখ টাকা করে পাবে

ক্যান্সার ও কিডনি রোগসহ সাতটি জটিল এবং দীর্ঘমেয়াদি...

রাজধানীর সড়কে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা আটক

ঢাকার মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা