বাণিজ্য

তিনদিনে ১২ লাখ লিটার সয়াবিন তেল বেচলো সরকার

সান নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন ও ঈদ-উল-আযহা উপলক্ষে ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল বিক্রি করেছে সরকার। ভর্তুকি মূল্যে এসব তেল বিক্রি করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

পাশাপাশি টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে চিনি ও মশুর ডাল বিক্রি করছে। জরুরি সেবা হিসেবে সোমবার (৫ জুলাই) থেকে টিসিবি দেশব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু করে এবং চলবে ২৯ জুলাই পর্যন্ত।

সোমবার থেকে বুধবার (৭ জুলাই) তিন দিনে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ৭৬৪ মেট্রিক টন চিনি, ৪৭৫ মেট্রিক টন মশুর ডাল এবং ১১ লাখ ৮৩ হাজার ৩৭৮ লিটার সোয়াবিন তেল ভর্তুকি মূল্যে বিক্রি করেছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পবিত্র ঈদ-উল-আযহার ছুটি ছাড়া প্রতিদিন টিসিবির ট্রাক সেল কার্যক্রম চলবে। ঢাকা মহানগরীসহ দেশের সকল জেলা শহর ও উপজেলা পর্যায়ে টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে চিনি ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৪ কেজি, মশুরডাল ৫৫ টাকা দরে ভোক্তা প্রতি ২ কেজি এবং বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা দরে ভোক্তা প্রতি ২ থেকে ৫ লিটার করে বিক্রি করছে।

৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন প্রতি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, ৩০০ থেকে ৬০০ কেজি মশুর ডাল এবং ৮০০ থেকে ১২০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা