বাণিজ্য

হরতালের প্রভাব নেই ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং খাতের লেনদেনসহ অন্যান্য সেবায় তেমন প্রভাব ফেলতে পারেনি হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক লেনদেন চলছে ব্যাংকগুলোতে।

রোববার ব্যাংকপাড়া বলে পরিচিত রাজধানীর মতিঝিল এলাকায় সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ঘুরে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা গেছে।

এছাড়া বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তবে অন্যান্য দিনের মতো গ্রাহকের উপস্থিতি নেই। মতিঝিল এলাকায় গণপরিবহনের উপস্থিতিও ছিলো কম।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম। গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় চারজন নিহত হন। এছাড়া বেশ কয়েকজন আহত হন। এর প্রতিবাদে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল ডাকে সংগঠনটি।

রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কথা হয় ব্যাংক কর্মকর্তা আলাউদ্দিনের সাথে। তিনি সাননিউজকে বলেন, আজ সেবা প্রত্যাশী কিছুটা কম। তবে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এনআরবিসি ব্যাংকের আব্দুল আজিজ বলেন, আমাদের ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে। অন্যান্য সময়ের মতোই আমরা সেবা দিয়ে যাচ্ছি।

মারিয়া নূর নামের একজন গ্রাহক বলেন, আমি ডাচ-বাংলা ব্যাংক থেকে টাকা তুলতে এসেছিলাম। বাসা থেকে আজ বের হবো কিনা তা নিয়ে শুরুতে কিছুটা উৎকণ্ঠা ছিলো। কিন্তু এসে দেখি সব কিছুই স্বাভাবিকভাবে চলছে।

এদিকে, হেফাজতে ইসলাম সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও মতিঝিল এলাকায় স্বাভাবিক রয়েছে যানচলাচল। তবে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন কম দেখা গেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। সরকারদলীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের হরতালবিরোধী মিছিল করতেও দেখা গেছে।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা