বাণিজ্য

২০ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মোবাইল একাউন্ট খোলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য মোবাইল একাউন্ট খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আগামী ২০শে এপ্রিলের মধ্যে এই একাউন্ট খোলার নির্দেশ দেয়া হয়েছে।

সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা এবং বেতন-ভাতাদি এই হিসাবে পৌঁছে দেয়া হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক এবং সব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০শে এপ্রিলের মধ্যে সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল একাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই একাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়। এজন্য শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে।

এই হিসাব খোলার জন্য কোন ধরনের চার্জ বা ফি কাটা হবে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা