বাণিজ্য

অপরিশোধিত তেল রফতানি বেড়েছে ইরাকে

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বরের তুলনায় ২০২১ সালের জানুয়ারিতে অপরিশোধিত তেল রফতানি বেড়েছে ইরাকের। দেশটির তেল মন্ত্রণালয়ের বরাতে গত সোমবার এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

নভেল করোনা মহামারীর ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বিকল্প সীমিত হওয়ায় অপরিশোধিত তেল উত্তোলন ও রফতানি বাড়িয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। এক্ষেত্রে ওপেক প্লাস দেশগুলোর শ্যেন দৃষ্টির সামনে পড়তে হতে পারে ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উত্তোলনকারী দেশটিকে।

ইরাকের তেল মন্ত্রণালয় বলছে, গত জানুয়ারিতে দিনপ্রতি অপরিশোধিত তেল রফতানি হয়েছে ২৮ লাখ ৬৮ হাজার ব্যারেল, গত ডিসেম্বরে তা ছিল ২৮ লাখ ৪৬ হাজার ব্যারেল।

গত মাসে ইরাকের বসরা টার্মিনাল থেকে দিনপ্রতি রফতানি হয়েছে ২৭ লাখ ৭০ হাজার ব্যারেল, ডিসেম্বরে হয়েছে ২৭ লাখ ৫০ হাজার ব্যারেল। কিরকুকের সেইহান পাইপলাইন হয়ে গত মাসে দিনপ্রতি ৯৮ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রফতানি হয়েছে। বছরের শুরুতে তেলের মূল্যবৃদ্ধিতে ইরাকের তেল রাজস্বও বেড়েছে। গত জানুয়ারিতে তেল থেকে ৪৭৪ কোটি ডলার আয় করেছে ইরাক। ব্যারেলপ্রতি তেলের দাম ছিল ৫৩ দশমিক ২৯৪ ডলার, গত ডিসেম্বরে যা ছিল ৪৭ দশমিক ৭৬৫ ডলার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা