বাণিজ্য

পিপিই রপ্তানি করতে চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক:

দেশের চাহিদা পূরণ করে করোনভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পিপিই রপ্তানি করতে চায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি- বিজিএমইএ।

২৯ মার্চ রোববার এক বার্তায় বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক সংবাদমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য বিশ্বের অন্যান্য অঞ্চলে পিপিই রপ্তানি করা। আমরা এটি খুব দ্রুত করতে চাই।

কোভিড-১৯ মোকাবিলায় দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য সরকার নির্ধারিত মান অনুসরণ করে এরইমধ্যে পিপিই তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পোশাক রপ্তানিকারকরা।

বিজিএমইএ প্রধান জানান, তারা এরইমধ্যে আইএলও, ডব্লিউএইচও, ডব্লিউএফপি, ইউনিসেফ ও অন্যান্য সংস্থার একটি জোটের সঙ্গে আলোচনা করেছেন। পিপিই উৎপাদন করতে বাংলাদেশে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য তাদের কাছে সহায়তা চেয়েছেন।

এ ব্যাপারে তিনি বলেন, তারা আমাদের ক্রয় ও প্রযুক্তিগত জ্ঞান শেয়ারে সহায়তা করবে। এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আপাতত বিতরণের জন্য কমপক্ষে ২০ হাজার পিপিই তৈরি করার পরিকল্পনা করছে বিজিএমইএ। রুবানা হক জানান, বর্তমানে বিজিএমইএ-র অনেক সদস্য পোশাক বিতরণ করছেন। আমরা কিছু পোশাক কিনে তহবিল দেওয়ারও পরিকল্পনা করছি। ফেব্রিক কারখানাগুলো যারা বিজিএমইএ-র সদস্য তারাও সংহতির লক্ষণ হিসেবে কম দামে ফেব্রিক বিক্রি করছে। খবর: ইউএনবির।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা