বাণিজ্য

সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির দিনগুলোতে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার সিদ্ধান্ত রবিবার (২৯ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটির দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এই দুই ঘণ্টা ব্যাংকিং লেনদেন চলবে।

২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এরমধ্যে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি।

এর আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটিও যোগ হয়। এ ছাড়া ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটি এর সঙ্গে যোগ হবে।

তাই গ্রাহকের লেনদেনের সুবিধার্থে সাধারণ ছুটির এই সময়ে সীমিত আকারে ব্যাংক খোলা রাখার বিষয়ে গত ২৪ মার্চ প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য অনলাইন সুবিধা থাকা ব্যাংকগুলো গ্রাহকদের লেনদেনের সার্বিক সুবিধা নিশ্চিত করে শাখাগুলোর মধ্যে দূরত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখা যাবে।

অনলাইন সুবিধা ছাড়া ব্যাংকের শাখাগুলো শুধু নগদ জমা ও উত্তোলনের জন্য খোলা রাখা যাবে। জরুরি বৈদেশিক লেনদেনের জন্য এডি শাখাগুলো খোলা রাখা যাবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা