বাণিজ্য

মেলার আদলেই চলছে রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক : এবার জাতীয় আয়কর মেলা আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর বিকল্প হিসাবে অধিকাংশ কর অঞ্চল, নিজস্ব অফিস প্রাঙ্গণে মেলার পরিবেশেই আয়কর রিটার্ন গ্রহণ ও কর সেবা দিচ্ছে সংস্থাটি। কিন্তু প্রচার প্রচারণা না থাকায় সার্কেল অফিসে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন করদাতারা।

এক জায়গায় সব সেবা পাওয়ায় ২০১০ সালে শুরু হওয়ার পর থেকে জনপ্রিয়তা পায় জাতীয় আয়কর মেলা। তবে, এবার মহামারি করোনার কারণে ছেদ পড়লো এই আয়োজনের। এর মধ্যেও করদাতাদের নির্বিঘ্নে রিটার্ন দাখিল নিশ্চিতে সারাদেশে ৩১টি কর অঞ্চলে মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ ও কর সেবা দেয়ার নিদের্শনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

১ নভেম্বর থেকে অনেক কর অঞ্চল বুথ সাজিয়ে রিটার্ন জমা নেয়া শুরু করলেও এ বিষয়ে জানেন না অধিকাংশ করদাতা। এজন্য রিটার্ন জমা দিতে আসা অনেকে অনেক জায়গা ঘুরে তারপর জানতে পারছেন ছোট পরিসরের এই আয়োজন ও সেবা সম্পর্কে।

একইসঙ্গে সব সেবা না থাকায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া, কর অফিসে হয়রানির অভিযোগ করে মেলা আয়োজনের দাবি জানান অনেকে। বিশেষ করে ব্যাংকিং সেবা না থাকায় বেশ অসুবিধার কথা জানান তারা।

যদিও কর পরামর্শ প্রদানসহ রিটার্ন দাখিলে করদাতাদের সবোর্চ্চ সেবা দেয়ার কথা বলছেন কর্মকর্তারা। করোনাকালেও সার্বক্ষণিক করদাতাদের সেবা দেয়ার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ঢাকা কর অঞ্চল-৪’র অতিরিক্ত কর কমিশনার ড. নাশিদ রিজওয়ানা মনির।

গেল বছর মোট ২২ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন। করোনার কারণে অনেকের আয় কমে যাওয়ায় এ বছর রিটার্ন জমা কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা জরিমানা ছাড়া রিটার্ন জমা দিতে পারবেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা