সংগৃহীত ছবি
বাণিজ্য

চালের দাম বৃদ্ধির কারণ

নিজস্ব প্রতিবেদক: দেশে সরকারি গুদামে চালের মজুত বিগত বছরের তুলনায় অনেক কম। এর ওপরে দেশের ১১ জেলায় বন্যা। এর ফলে দেশে আমন-আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বিশ্ববাজারে চালের দাম দেশের বাজারের চেয়েও বেশি। এতে চাল আমদানির সম্ভাবনাও কম। এর ফলে সব কিছু মিলিয়ে অক্টোবর মাস পর্যন্ত চালের বাজারে এই অস্থিরতা থাকতে পারে। কিন্তু নভেম্বরে আমন ধান কাটা শুরু হলে বাজারে চালের দাম কমতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের কৃষিবিষয়ক সংস্থা ইউএসডিএ থেকে বাংলাদেশের দানাদার খাদ্যবিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্যটি উঠে আসে।

আরও পড়ুন: চালের দাম কমেনি, মাংস-সবজিতে স্বস্তি

এরপর সম্প্রতি বাংলাদেশ গ্রেইন অ্যান্ড ফিড আপডেট, আগস্ট–২০২৪ শীর্ষক, বাংলাদেশের দানাদার খাদ্যবিষয়ক ৩ মাসিক প্রতিবেদনে এ তথ্যটি তুলে ধরেছে এই সংস্থাটি।

এ সময় ইউএসডিএর প্রতিবেদনে দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়টিও উঠে আসে। এই আন্দোলনের সময় বিগত জুলাই মাসে ধান উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রভাব না পড়লেও ইন্টারনেট বন্ধ থাকা ও সারাদেশে সড়কে বিশৃঙ্খলার কারণে মাসখানেক খাদ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় চালের বাজারে এর ব্যাপক প্রভাব পড়েছে।

এই প্রতিবেদনে বলা হয় - চট্টগ্রাম, বরিশাল ও সিলেট জেলায় বন্যার কারণে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বছর এর লক্ষ্যমাত্রার চেয়ে চালের উৎপাদন ৩ শতাংশ কমতে পারে। এই অর্থবছরে চালের উৎপাদন ৩ কোটি ৬৮ লাখ টন হতে পারে। এ সময় ধান হয়েছে ১ কোটি ১৫ লাখ হেক্টর জমিতে, যা বিগত বছরের চেয়ে সাড়ে ৩ শতাংশ কম হয়েছে। এ বছরে মোট চালের চাহিদা ৩ কোটি ৭০ লাখ টনের বেশি।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপরদিকে সরকারি হিসেবে বুধবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে সরকারি গুদামে বর্তমানে ১৪ লাখ ৮১ হাজার টন চাল মজুদ রয়েছে। এ মজুত বিগত বছরের তুলনায় বেশ কম হলেও সরকারি সূত্রের মতে, আগামী ৩ মাসের জন্য এ মজুত যথেষ্ট।

এছাড়াও ইউএসডিএর প্রতিবেদনে, দেশের বেসরকারি গুদাম ও ব্যবসায়ীদের কাছে কী পরিমাণ চাল মজুত আছে এবং তার কোনো হিসাব সরকারের কাছে নেই। কিন্তু ইউএসডিএর পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের বাজারে চালের কিছুটা ঘাটতি রয়েছে। সব মিলিয়ে ২ মাস অস্থিরতা বজায় থাকবে দেশের চালের বাজারে। তার পরে ধীরে ধীরে আবারও স্বাভাবিক হয়ে আসবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা