প্রতিকী ছবি
টেকলাইফ

ঈমাম গাজ্জালির(রহঃ) বলা একটি শিখনীয় গল্প

সাননিউজ ডেস্ক: এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রানের ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদুর গিয়ে দেখলেন পানি হীন একটা কুয়া।

তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাপ, পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্তায় ঝুলে রইলেন।

উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল সাপ তার নামার অপেক্ষায় রয়েছে।

বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং
একটি কালো ইদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে। এমত অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।

তখন হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন এবং তা চেটে খেলেন, সেই মধু এতটায় মিষ্ট ছিল যে তিনি মূহুর্তের জন্য উপরে গর্জন রত সিংহটি, নিচে হা করে থাকা সাপ দড়ি কাটা ইদুরের কথা ভুলে গেলেন।

ফলে তার বিপদ অবিশ্যম্ভবি হয়ে দাড়ালো।

ঈমাম গাজ্জালি(রঃ)এই গল্পের ব্যখ্যা দিতে গিয়ে বলেন-

এই সিংহ হচ্চে আমাদের মৃত্যু যা সর্বক্ষন আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সেই সাপটি হচ্চে কবর যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষন।

আর সাদা ইদুর হলো দিন আর কালো ইদুর হলো রাত যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেই আমাদের চর্তমূখি ভয়ানক বিপদের কথা ভুলে যায়।

তাই আসুন আমরা দুনিয়া কে পেয়ে পরকালকে ভুলে না যাই। দৈনন্দিন জীবনে পাচ ওয়াক্ত নামাজ পড়ি, এবং আল্লাহ ও তার রাসুল (সঃ) পথ অনুসরন করে জীবন গড়ি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

ক্রেডিট কার্ডে জালিয়াতি, স্বামী-স্ত্রীর বিলাসী জীবন, অবশেষে পুলিশের জালে ধরা

নওগাঁয় অভিনব কায়দায় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডে...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

শরণখোলায় সিডর দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আজ ১৫ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় সিডর দিবস। এ উপ...

টেকনাফে ২০ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কোস্ট গার্ডের

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা