টেকলাইফ

ঝালকাঠিতে থমকে গেছে কটুক্তি মামলার কার্যক্রম

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে ঝালকাঠিতে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার দৃশ্যমান অগ্রগতি নেই। সিআইডির ফরেনসিক বিভাগের রিপোর্ট না পাওয়ায় বার বার তারিখ পিছিয়ে যাচ্ছে।

এ অবস্থায় থমকে গেছে মামলার কার্যক্রম। রিপোর্ট পেতে এ পর্যন্ত দু দু’বার তাগিদপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেন, আমি এ পর্যন্ত ২ বার তাগিদপত্র পাঠিয়েছি। কিন্তু ঢাকার সিআইডির ফরেনসিক বিভাগের রিপোর্ট না আসায় তদন্ত প্রতিবেদন দেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই স্বরাষ্ট্র ও সেতুমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাস সিকদারকে আসামি করে ২৯ জুলাই ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে এ মামলটি দায়ের করেছিলেন। এ মামলায় আসামি আক্কাস সিকদার বর্তমানে জামিনে রয়েছেন।

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

এদিকে, মামলার একমাত্র আসামি আক্কাস সিকদারের বিরুদ্ধে ইতিমধ্যেই বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে একই ধারায় আরেকটি মামলায় পিবিআই চার্জশিট দাখিল করেছে। মামলাটির পরবর্তী তারিখ চার্জ গঠনের জন্য ধার্য্য আছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা