ছবি-সংগৃহিত
টেকলাইফ

টানেলের মধ্যে ১০০ বছর ধরে নিখোঁজ ট্রেন

সাননিউজ ডেস্ক: ১৯১১ সালে ইটালির জেনেটি নামক একটি কোম্পানি চেয়েছিল যাত্রীদের বিনা টিকেটে ট্রেনে করে ইতালি ঘোরাতে। তবে মাঝপথে রহস্যজনকভাবে ট্রেনটি হঠাৎ উধাও হয়ে যায়। ১০০ বছরের বেশি সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত ট্রেনটির কোনো খোঁজ মেলেনি।

বিজ্ঞানীরা হাজারও চেষ্টা অনুসন্ধান করেও পাননি ঘটনার কোনো সমাধান বা সূত্র। এখনও বিশ্বজুড়ে এই ভৌতিক ট্রেনটি নিয়ে আলোচনা হয়। তবে এখন অনেকেই বিশ্বাস করেন না ভূতুড়ে এই ঘটনাটি।

ট্রেনটি মূলত যাত্রীদের নিয়ে ইতালির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। যাত্রাপথে একটি টানেল পড়েছিল। ট্রেনটি সেই সুরঙ্গে ঢুকেছিল ঠিকই, তবে সেটি আর বাইরে বের হয়নি। পরে ট্রেনটির সন্ধানে অনেকেই টানেলটির ভেতরে গিয়েছেন, কিন্তু হারানো ট্রেনটির কোনো হদিস পায়নি কেউই। যদিও পাহাড়ের ভেতর দিয়ে তৈরি ওই সুরঙ্গের ভেতর অন্য কোনো রাস্তাও ছিল না। এমনকি বিভিন্ন অনুসন্ধানে টানেলটির ভেতর কোনো দুর্ঘটনারও প্রমাণ পাওয়া যায়নি।

অবশ্য কেউ কেউ বলেন, ট্রেনটির ১০৬ জন যাত্রীর মধ্যে দুজনকে পরে উদ্ধার করা গেছে। কথিত আছে, উদ্ধার দুজনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা শুধু জানিয়েছিল, প্রচণ্ড ধোঁয়া দেখে তারা ট্রেনটি থেকে লাফিয়ে পড়েছিলেন।

এই ঘটনাটি নিয়ে অনেক অদ্ভুত রহস্যময় কাহিনি প্রচলিত রয়েছে। বলা হয়, ১৮৪০ সালে, অর্থাৎ ট্রেনটি নিখোঁজ হওয়ার ৭০ বছর আগে মেক্সিকোর এক ডাক্তার নাকি ১০৪ জন লোককে রহস্যময়ভাবে উদ্ধার করে চিকিৎসা দিয়েছিলেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মহড়ায় অংশ নিতে ভারতে ৬ মার্কিন যুদ্ধবিমান

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক প্রতিরক্ষা মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা