টেকলাইফ

আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাটস ট্রান্সফার

সান নিউজ ডেস্ক: আইওএস থেকে অ্যান্ড্রয়েডে চ্যাট বা হিস্ট্রি স্থানান্তর করা নিয়ে সমস্যার সমাধান করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। আইওএস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ চ্যাটস স্থানান্তর করতে পারবেন। ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‌‘গেজেটস নাউ’ এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে আইওএসের হোয়াটসঅ্যাপ চ্যাটস বা হিস্ট্রি অ্যান্ড্রয়েডে নেওয়া যাবে। তবে শুধু স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এই ফিচার চালু করা হয়েছে। সেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ১০ বা তার ওপরের ভার্সন থাকতে হবে।

হোয়াটসঅ্যাপ এক ব্লগ পোস্টে জানায়, এই ফিচারের মাধ্যমে সুরক্ষিত ও নির্ভরযোগ্য উপায়ে চ্যাট স্থানান্তরের কাজটি যেন করা যায় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর করতে চাইলে তিনি শুধু ভয়েস মেসেজ, ফটো এবং ভিডিও স্থানান্তর করতে পারবেন। এক্ষেত্রে পেমেন্ট মেসেজ এবং কল হিস্ট্রির তথ্য স্থানান্তর করা যাবে না। এখন থেকে ব্যবহারকারীরা ডিভাইস পরিবর্তন করতে চাইলে হোয়াটসঅ্যাপে একটি অপশন পাবেন। সেখান থেকেই হোয়াটসঅ্যাপের চ্যাট সহজে স্থানান্তর করা যাবে।

সান নিউজ/এমএইচ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা