টেকলাইফ

বন্ধ হয়নি পাবজি-ফ্রি ফায়ার

নিজস্ব প্রতিবেদক: ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে খেলা যাচ্ছে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার। এছাড়া অনেক জায়গায় ভিপিএন ছাড়াই খেলা যাচ্ছে। এ বিষয়ে বিটিআরসির একজন কর্মকর্তা জানায়, "আমরা গেম দুটির অ্যাকসেস বন্ধ করে দিয়েছি। তবে গেমের লোকাল সার্ভার থাকায় খেলা যাচ্ছে। এখন কীভাবে গেম দুটি চালু আছে সে বিষয়ে আমরা অনুসন্ধান করছি।"

তিনি বলেন, "দেশে ভিপিএন বন্ধ করলে প্রযুক্তিগতভাবে অন্যরা ক্ষতির সম্মুখীন হবে। অন্য কী পদ্ধতিতে গেম দুটিকে চূড়ান্তভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ চলছে।" তথ্যপ্রযুক্তি বিশ্লেষক তানভীর হাসান জোহা জানিয়েছেন, "পাবজি-ফ্রি ফায়ার পুরোপুরি বন্ধ করার প্রযুক্তিগত চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ বিটিআরসি কীভাবে মোকাবিলা করবে সেটাই দেখার বিষয়।"

তিনি বলেন, "অ্যাপগুলোতে বিল্ট ইন ভিপিএনও থাকে। যার ফলে ভিপিএন দিয়ে পাবজি-ফ্রি ফায়ার খেলা যায়। সুতরাং এগুলো বন্ধ করা সহজ নয়।"
সাননিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা