টেকলাইফ

ইন্টারনেট বন্ধ অবস্থায় বার্তা লেনদেন

সান নিউজ ডেস্ক: গত ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থানের পর সে দেশে ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে৷ গতবছর বেলারুশে বিতর্কিত নির্বাচনের পরও তা করা হয়েছে৷

বিশ্বের যেসব স্থানে অগণতান্ত্রিক উপায়ে সরকারব্যবস্থায় পরিবর্তন এসেছে সেসব জায়গায় নতুন শাসকদের ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে দেখা গেছে৷ ফলে আফগানিস্তানে তালেবান আসায় সেখানেও হয়ত এমন পরিস্থিতি দেখা যেতে পারে৷

এই অবস্থায়ও বার্তা আদান প্রদানের কিছু উপায় আছে৷ যেমন ‘ব্রায়ার' অ্যাপ ৷ এটি একটি অ্যান্ড্রয়েড অ্যাপ৷ এর মাধ্যমে ব্লুটুথ বা ওয়াইফাই ব্যবহার করে এক স্মার্টফোন থেকে আরেক স্মার্টফোনে বার্তা আদানপ্রদান করা যায়৷ এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা, এটি একটি সরাসরি সংযোগ মাধ্যম, যা এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে ব্যবহার করা শতভাগ নিরাপদ৷ অর্থাৎ গোয়েন্দা সংস্থা, মোবাইল অপারেটর কিংবা হ্যাকাররা বার্তা পড়তে পারেননা৷

তবে ব্রায়ার অ্যাপের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে, এর মাধ্যমে ব্লুটুথ ব্যবহার করে মাত্র ১০ মিটার দূরত্বে বার্তা পাঠানো যায়৷ অবশ্য ওয়াইফাই ব্যবহার করলে সর্বোচ্চ ১০০ মিটার দূরে বার্তা পাঠানো সম্ভব৷

ব্রায়ার শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যায়৷ ব্রায়ারের মতো একই পদ্ধতিতে কাজ করা ‘ব্রিজফাই' অ্যাপ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসে কাজ করে৷ সে কারণে হংকংয়ের অনেক বিক্ষোভকারী ব্রিজফাই অ্যাপ ব্যবহার করেছেন৷

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যদি চান তাদের পাঠানো বার্তা কেউ পড়তে না পারুক সেক্ষেত্রে ‘সাইলেন্স' অ্যাপ ব্যবহার করতে পারেন৷ অবশ্য গোয়েন্দা বা মোবাইল অপারেটর কিংবা হ্যাকাররা বার্তা পড়তে না পারলেও বার্তাটি কখন ও কাকে পাঠানো হয়েছে তা পড়তে পারবে৷

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কিশোরগঞ্জে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফু...

হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বি...

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের অর্থনীতির মূল ভ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা