টেকলাইফ

ক্লিক করলেই বিপদ

সান নিউজ ডেস্ক : সর্বদা ওঁৎ পেতে আছে হ্যাকাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কখনো কখনো আকর্ষণীয় অফারের লিংক ভাইরাল করছে। এসব লিংকে ক্লিক করলেই অ্যাকাউন্ট তো বটেই, ফোনের নিয়ন্ত্রণও চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

শনিবার (২৪ জুলাই) থেকে অফার দেওয়ার নামে ভাইরাসযুক্ত একটি লিংক মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়া হয়। এতে ক্লিক করলে ব্যবহারকারীদের ফোন হ্যাক হতে পারে। এমনকি নিজের ফেসবুক আইডিতে প্রবেশের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে নানা জটিলতা।

সাইবার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এসব ভুয়া লিংক এড়িয়ে চলতে। মাল্টিপল অ্যান্টিভাইরাস ইঞ্জিন এই লিংকের মাধ্যমে ফোনে প্রবেশ করে ব্লকড হয়ে যাচ্ছে। এই ধরণের লিংক ফরওয়ার্ড ও ক্লিক না করার কথা বলা হয়েছে।

এদিকে স্বপ্ন তাদের ফেসবুক পেজে জানিয়েছে, স্বপ্ন সুপারশপ কিংবা Shwapno.com–এ ‘Shwapno 15th Anniversary’ নামে কোনো ফ্রি শপিং অফার কিংবা গিফট কার্ডের প্রমোশন চলছে না! অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হবার জন্য অনুরোধ করা হচ্ছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা