টেকলাইফ

সেকেন্ডে ডাউনলোড হবে ৫০ হাজার মুভি

সান নিউজ ডেস্ক : ইন্টারনেটের ধীরগতির কারণে স্বাভাবিকভাবেই একটি মুভি ডাউনলোড করতে ৩০ থেকে ৫০ মিনিট সময় নেয়। এই অপেক্ষার পালা শেষ হচ্ছে। যে গতিতে মাত্র এক সেকেন্ড সময় নেবে ৫০ হাজার মুভি ডাউনলোড করতে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এমনই অকল্পনীয় দ্রুতগতির ইন্টারনেটের জন্য বিশ্ব রেকর্ড গড়েছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি।

প্রায় ৩ হাজার কিলোমিটার এলাকাজুড়ে প্রতি সেকেন্ডে ৩১৯ টেরাবাইট (টিবিপিএস) গতির ইন্টারনেটের নজির সৃষ্টি হয়েছে দেশটিতে। এর আগে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ছিল ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের। সেখানে গবেষকেরা ১৭৮ টিবিপিএস-এর রেকর্ড গড়েছিলেন। এবার তার প্রায় দ্বিগুণ গতির ইন্টারনেট দেখা গেল জাপানে।

দ্রুত ডেটা ব্যাকআপ, আপডেট ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ তথ্যাবলি, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ অভিযানের ডেটা স্ট্রিমিং ও আপডেট, প্রচুর তথ্যের ব্যাকআপ নেয়া ইত্যাদি কাজে এ ধরনের দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা